শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

মালালা বিরোধী দিবস পালিত

সংগ্রাম ডেস্ক : পাকিস্তানের স্কুলগুলোর একটি সংস্থা সোমবার ‘আই অ্যাম নট মালালা’ দিবস পালন করেছে। বিতর্কিত লেখক সালমান রুশদীকে ‘সমর্থনের’ অভিযোগে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের (à§§à§­) সমালোচনা করে দিবসটি পালন করা হয়। এএফপি।
অল-পাকিস্তান প্রাইভেট স্কুলস ফেডারেশন নামে একটি সংস্থা এ দিবস পালন করে। সংস্থাটি গত বছর তাদের সদস্যদের মালালার লেখা ‘আই অ্যাম মালালা’ বইটি কেনায় নিষেধাজ্ঞা আরোপ করে। সংস্থাটির দাবি, ওই বইয়ে ‘পাকিস্তান ও ইসলামবিরোধী বিষয়’ রয়েছে। সংস্থাটির অভিযোগ, বৃটিশ সাংবাদিক ক্রিস্টিনা ল্যাম্বের সহযোগিতায় লিখিত ওই বইটিতে বৃটিশ উপন্যাসিক সালমান রুশদীর পক্ষপাতিত্ব করা হয়েছে।
সালমান রুশদী তার ‘স্যাটানিক ভার্সেস’ উপন্যাসে ইসলাম ধর্ম ও রাসূল হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। স্কুলস ফেডারেশনের প্রদান মির্জা কাশিফ আলী বলেন, ‘এটা পরিষ্কার যে মালালা সালমান রুশদী ও তসলিমা নাসরীনের সমগোত্রীয়। সে (মালালা) রুশদীর ভাবাদর্শে বিশ্বাসী।’
পাকিস্তানে ২০১২ সালের অক্টোবরে তালেবানদের গুলীর শিকার হওয়া মালালাকে অনেক পাকিস্তানীই ‘পশ্চিমা এজেন্ট’ হিসেবে মনে করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ