শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

হিজাব পরায় চাকরিতে না

২৮ অক্টোবর, আনন্দবাজার : একে তো মুসলিম, তার ওপর পরেন হিজাব এজন্য যোগ্যতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে চাকরি দেয়া হয়নি এক নারীকে। এ ঘটনায় একটি মার্কিন নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাহিরা ইমানি আলি। তার তরফে মামলা দায়ের করেছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স। মিসৌরির সেন্ট লুইস কাউন্টির বাসিন্দা জাহিরার আইনজীবীর অভিযোগ, মার্কিন নিরাপত্তা সংস্থা সিকিউরিটাস সিকিউরিটি জাহিরাকে চাকরি দিতে চায়নি তিনি মুসলিম আর হিজাব পরেন বলে। এই বৈষম্যের জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলেও জানান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ