শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

রাজনৈতিক দলের খবর

জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে বিজয় এসেছে। এই বিজয়ে নেতৃত্ব দিয়েছেন ছাত্র-জনতা। তাদের আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে। ৩১ আগস্ট লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাউজান ইউনিয়ন শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর ডা. সিদ্দিক আহমদ।

মাগুরা : মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর সাথে নবাগত পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকের।

বিএনপি

চরফ্যাশন (ভোলা): কেন্দ্র ঘোষিত বিএনপি'র সন্ত্রাস বিরোধী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় চরফ্যাশন সদর রোডে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে চরফ্যাশন পৌর শহর প্রদক্ষিণ করে সন্ত্রাস বিরোধী গণমিছিলটি বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ইসলামী আন্দোলন

মাধবদী (নরসিংদী) : নরসিংদী জেলার মাধবদী এসপি ইনস্টিটিউশন মাঠে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী শাখার উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামি শাসনতন্ত্র আন্দোলন মাধবদী শাখার সভাপতি আলহাজ্ব কারি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা রেজাউল করিম আরবার, মাওলানা মুহাম্মদ বদরুজ্জামানসহ ওলামা কেরামগণ।

অনলাইন আপডেট

আর্কাইভ