শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

অভিধান পাঠ

চঞ্চল শিহাব

আজ শুরু করি অভিধান পাঠ দিয়ে। রেউচিনি। এর অর্থ কিন্তু চিনি বা কাছাকাছি কিছু নয়। সম্পূর্ণ ভিন্ন অর্থ। এর অর্থ বৃক্ষ বিশেষের মূল, যা রেচক ওষুধরূপে ব্যবহৃত হয়। রেউচীনী বানানও চালু আছে।  শব্দটি এসেছে ফারসি রেবন্দ-ই চীনী শব্দ থেকে। দারচিনি/দারুচিনি সবাই চেন। একটা মশলার নাম। এখানেও কিন্তু চিনি বলতে কিছু নেই। ঐ যে বললাম চিনি। এই শব্দটা দ্ব্যর্থবোধক। মানে দুটো অর্থ বোঝায়। কোথায় কোন অর্থ হবে সেটা বাক্যটির গঠনই বলে দেবে। ধর আমি চিনি দিয়ে চা খাই, পান করি। এখানে চিনি সুগার। আমি তাকে চিনি না। এখান চিনি হচ্ছে চেনার আরেক রূপ। মানে আমি তাকে জানি না, তার সম্পর্কে জানি না। 

গত পর্বে বলেছিলাম শব্দ সম্পর্কে গভীরভাবে  জানতে হলে  ধারণা  নিতে হবে  Homophone, homonym, homograph, allophones  আরও অনেক কিছু সম্পর্কে। হোমোগ্রাফ হলো এমন শব্দ যেগুলোর বানান একই কিন্তু অর্থ ভিন্ন। -homographeach of two or more words spelled the same but not necessarily pronounced the same and having different meanings and origins.  The English language is riddled with homographs—words that are spelled the same way but differ in meaning and/or pronunciation or origin. As a matter of fact, riddle is one of them: There’s the transitive verb, meaning “to poke holes into something,” and the noun, which refers to an enigma or a puzzle. বাংলা ও ইংরেজিতে প্রচুর শব্দ আছে এই সমবানান বিশিষ্ট কিন্তু অর্থ আলাদা আলাদা। 

তোমরা রুবাই আর রুবাইয়াত দুটি শব্দ শুনে থাকবে। ‘রুবাইয়াত-ই- ওমর খৈয়াম’ চালু শব্দ বা শব্দবন্ধ। এর অর্থ ওমর খৈয়ামের চতুষ্পদী কবিতা। রুবাই হচ্ছে চতুষ্পদী কবিতা। আর রুবাইয়াত অর্থ হচ্ছে রুবাইসমূহ। এক বচন রুবাই। একটা কবিতা রুবাই, অনেকগুলো কবিতা রুবাইয়াত। রূঢ় অর্থ সবাই জানো আশা করি। à§§.কর্কশ রা রুক্ষ। কঠোর, অপ্রিয় ২. উৎপন্ন, জাত à§©. বিখ্যাত, প্রসিদ্ধ। ৪. ব্যুৎপত্তি বহির্ভূত অর্থ প্রকাশ করে এমন। বোঝ অবস্থা। নানা রকম অর্থ। তবে আমরা সাধারণত প্রথম অর্থেই রূঢ় শব্দের ব্যবহার দেখি।  আর রূঢ়ি অর্থ হচ্ছে à§§. উৎপত্তি, জন্ম। ২. প্রসিদ্ধি, খ্যাতি। à§©.অন্য অর্থ প্রকাশের শক্তি। রূপচাঁদ লোকের নাম হতে পারে। পুরনো ঢাকায় আছে রূপচাঁদ লেন নামে এলাকা। রূপচাঁদের অর্থ হচ্ছে রূপার টাকা। রূপশালী হচ্ছে এক ধরনের ধান। বিভিন্ন গল্পে উপন্যাসে এই ধানের কথা আছে। রূপদস্তা হচ্ছে সীসা ও রাঙের মিশ্রণে প্রস্তুত ধাতু। জার্মান সিলভার। রাঙ কি? রাঙ শব্দটি সোনারুর দোকানে শোনা যায়। স্বর্ণকার হচ্ছে সোনারু। রাং বা রাঙ হচ্ছে ঝালাই দেয়ার এক ধরনের ধাতু। এটি সংকর পদার্থ। ৬০ ভাগ টিন ও ৪০ ভাগ সীসা বা জিংক দিয়ে তৈরি। এটাকে ইংরেজিতে সোল্ডারিং লিড বলে। সীসার ইংরেজি হচ্ছে লিড আর জিংক এর বাংলা হচ্ছে দস্তা।  আজ এ পর্যন্তই। 

অনলাইন আপডেট

আর্কাইভ