শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

অভিধান পাঠ

চঞ্চল শিহাব

খাদুন ও খাদারি দুটি বাংলা শব্দ। অপরিচিত মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? তা হতেই পারে। খাদুনের সাথে খাঁদের কোনো বিষয় নেই। খাদারির সাথে নেই খাদার। খাদুন শুনতে যাই মনে হোক এর আলাদা অর্থ আছে। মাছ ধরার যন্ত্র বিশেষ। আর এটি খাঁটি বাংলা শব্দ। অন্যদিকে খাদারি অর্থ হচ্ছে লবণ প্রস্তুত করার কারখানা। একে খালারি বা খালাড়িও বলে। খাদা হচ্ছে জমির পরিমাণ বিশেষ। যেমন স্থানের নাম আছে তেরখাদা। বাংলাদেশে স্থানের নামের ক্ষেত্রে এ ধরনের অনেক বৈচিত্র্য দেখা যায়। আড়াই হাজার, পাঁচ আনি, চব্বিশ পরগণা, পঞ্চগড় ইত্যাদি। জানো নিশ্চয়ই, নামের ক্ষেত্রে ব্যাকরণ মানা না মানার বিষয় নেই। এটা অনেকটা সে রকম। আবার খাদায় আসি। ষোল বিঘায় এ খাদা। বিঘা মানে জানো তো? আবার গর্ত বা খাঁদও খাদা। তৃতীয় আরেকটি অর্থ হচ্ছে পাথর বা কাঠের গামলাজাতীয় পাত্র। যথাক্রমে আরবি খদ্দ ও কদহ শব্দ হতে এর উৎপত্তি। খাদিত অর্থ খাওয়া হয়েছে এমন, ভক্ষিত। ভক্ষণ হয়েছে এমন। খাদাবাড়ি শুনলে মনে হবে গর্তময় বাড়ি। না এর অর্থ বসতবাড়ি। খাম্বা শব্দ সবাই শুনেছ। বিদ্যুতের লাইন টানতে লাগে। উঁচু পোল, খুঁটি বা স্তম্ভ বিশেষ। মুখে মুখে বলা হলেও লিখিতভাবে ব্যবহার হয় না খাম্বা শব্দ। যদি বলি খাম? সবাই বলবে চিঠি পাঠাতে যা লাগে। লেফাফা। ইনভেলপ। গ্রামাঞ্চলে খাম বলা হয় স্তম্ভটাকে। অভিধান বলছে খাম মানে ১. ঘরের বাঁশের বা কাঠের খুঁটি, স্তম্ভ ২. চিঠিপত্রাদির আবরণ। হিন্দি খম্বা শব্দ থেকে এসেছে খাম্বা। বাংলা ভাষায় অনেক শব্দ আছে এ রকম। আগের লেখায় বলেছিলাম একটি ঘটনা বা চিত্রকল্প থেকে একটি শব্দ তৈরি হতে পারে। কৈছালি যেমন। পরশ্রীকাতরতা শব্দ শুনে থাকবে। পরের শ্রী বা ভালো অবস্থা দেখে যে কাতর হয়ে পড়ে বা হিংসা করে, তাকে বলে পরশ্রীকাতর। পরের ভালো দেখে সে হিংসায় মরে সে ভালো নয়। আসলে হিংসা করাই ভালো নয়। পরশ্রীকাতরতা শব্দে একটি চিত্রকল্প আছে। এবার ইংরেজি প্রসঙ্গ। আমরা যাকে বৈচা মাছ বলি এখন গ্রামেগঞ্জে পানি কমার ফলে বৈচা মাছ চোখে পড়বে। খলসে, টেংরা, পুটিঁ কত না মাছ। বৈচা মাছের ইংরেজি করা হয়েছে বুকটি ফিস। বই + চা, বুক + টি । তবে ভাষায় ব্যবহার কম বুকটি ফিশ শব্দের। এখানেও একটি চিত্রকল্প আছে। বইচা মাছের ইংরেজি নাম ডোয়ার্ফ গুরামি। এটি গুরামি স্পেসিজের দক্ষিণ এশিয়ার একটি স্থানীয় জাত। Scientific name: Tri-chogaster lalius. The dwarf gourami is a species of gourami native to South Asia.

Fortified : adjective 1. (of a place) provided with defensive works as protection against attack. A fortified town has strong walls that can be de- fended against enemies. 2.having healthful substances added: Children should not eat highly fortified cere- als. ফর্টিফায়েড। এখানে ফর্টি বলা হলেও তা কিন্তু চল্লিশের ফর্টি নয়। এর অর্থ হচ্ছে নিরাপত্তা জোরদার করা। আরেকটা অর্থ হচ্ছে খাবারে অধিক স্বাস্থ্যকর জিনিস যোগ করা। আজ এ পর্যন্তই।

অনলাইন আপডেট

আর্কাইভ