শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

সাগরে বাংলাদেশী ও ভারতীয় জেলেদের বিনিময়

স্টাফ রিপোর্টার : ভারতে আটক ৯০ জন বাংলাদেশী জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীদের পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল রোববার দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশী জেলে/ নৌকর্মীকে গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলে নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে। একইসঙ্গে দুই দেশের আটককৃত নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-à§«’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অন্যদিকে, ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশী জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছেন এবং আজ সোমবার চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। প্রত্যাবাসিত জেলে ও নৌকর্মীদের পরিবারের সদস্যগণ চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন এবং এর মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সমাপ্ত হবে। এর মাধ্যমে ভারত ও বাংলাদেশে আটকে থাকা ১৮৫ জেলে অবশেষে যার যার দেশে ফিরতে পেরেছেন।

বিভিন্ন সময়ে আটক হওয়া ৯০ জন বাংলাদেশী জেলে ভারতে বন্দি ছিলেন। আর বাংলাদেশের কারাগারে ছিলেন ৯৫ জন ভারতীয় জেলে। 

এর আগে ভারতীয় আনন্দবাজার জানিয়েছে, শনিবার সকালেই ১২ জন বাংলাদেশী জেলেকে হলদিয়া নিয়ে যাওয়া হয়েছে। পারাদীপ থেকে নিয়ে যাওয়া হয়েছে ৭৮ জনকে। বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তাদের তুলে দেওয়া হবে।

অন্যদিকে, বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলেকেও একইভাবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। তাদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা বলে তথ্য দিয়েছে আনন্দবাজার।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক খবরে বলা হয়, ভারতীয় জলসীমায় ‘অবৈধভাবে’ মাছ ধরার অভিযোগে ১০ ডিসেম্বর à§­à§® নাবিকসহ দুটি বাংলাদেশী ট্রলার আটক করে দেশটির কোস্ট গার্ড। এরপর তাদের উড়িষ্যার প্যারা দ্বীপে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সেপ্টেম্বরে আটক হন আরও ১২ জন বাংলাদেশী জেলে। তাদের ট্রলার ভারতের জলসীমায় ডুবে গিয়েছিল।

এর আগে সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়ায় ভারতের কাকদ্বীপের ছয়টি ট্রলার আটক করে বাংলাদেশের কোস্ট গার্ড। সেসব ট্রলারে ৯৫ জন ভারতীয় জেলে ছিলেন।

আনন্দবাজার লিখেছে, কাকদ্বীপের জেলেদের বাংলাদেশে আটক হওয়ার বিষয়টি জানার পর তাদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপর গত ২৬ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ভারতের ৯৫ জেলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং তাদের ট্রলার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। তারা এতদিন বাগেরহাট ও পটুয়াখালীর কারাগারে ছিলেন। অন্যদিকে, ভারতে আটক ৯০ বাংলাদেশী জেলেকেও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অনলাইন আপডেট

আর্কাইভ