শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

কমলনগরে দখল দূষণে মৃত জারিরদোনা খাল

কমলনগর (লক্ষ্মীপুর) থেকে কাজী মুহাম্মদ ইউনুছ : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে অবস্থিত জারিরদোনা খালের সংযোগ খালটি দখলদারদের কবলে পড়ে অস্তিত্ব সংকটে পড়েছে। বহুতল ভবন এবং দোকানপাট নির্মাণ করায় সেটি এখন মরা খালে পরিণত হয়েছে।
 à¦—ত দুই বছর আগে ৮০ জন অবৈধ দখলদারদের তালিকা হলেও নেই কোন অগ্রগতি। প্রশাসনের কর্তাব্যক্তিদের ম্যানেজ করে এ খাল দখল করা হচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, যে খাল দিয়ে এক সময়ে পণ্যবাহী নৌকা চলতো, সে খাল এখন সংকুচিত হয়ে নালায় রূপ নিয়েছে। খালের বর্তমান পরিস্থিতির জন্য উপজেলার হাজিরহাট, চরফলকন, চর জাঙ্গিলিয়া, জাজিরাসহ আশপাশের বাসিন্দারা অবৈধ দখলদার, হাজিরহাট বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন।
স্থানীয়রা জানান, এক সময় মেঘনা নদীর জোয়ারের পানি এ খাল দিয়ে প্রবেশ করতো এবং অতিবৃষ্টির পানি খাল দিয়ে নেমে যেত। এছাড়া শুষ্ক মৌসুমে খাল সংলগ্ন ফসলি জমিতে খালের পানি দিয়ে চাষাবাদ করা হতো। আর জোয়ারের সঙ্গে নদীর বিভিন্ন প্রজাতির মাছ খালে এসে পড়তো। কিন্তু খালের উত্তর অংশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে প্রশস্ত হলেও এখন খালটি কোনো কাজেই আসছে না। এলাকার বৃষ্টির পানি এখন আর এ খাল দিয়ে প্রবাহিত হওয়ার সুযোগ নেই, আর খাল দিয়ে নদী থেকে পানি আসারও সুযোগ নেই।
তাদের অভিযোগ, গত ১৫-২০ বছর ধরে হাজিরহাট বাজারে থাকা খালপাড়ে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় নদীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাজারের অংশের খালটি এখন নালায় পরিণত হয়েছে।
সরেজমিন পরিদর্শন করে জানা যায়, কমলনগর এবং রামগতি উপজেলার সীমান্ত এলাকা আলেকজান্ডারের বালুরচর এলাকার জারিরদোনা খাল সংলগ্ন বেড়িবাঁধের ওপর থাকা স্লুইস গেটের উত্তর অংশ থেকে সংযোগ খালটি শুরু।
এটি উত্তরমুখী হয়ে খায়েরহাটে ইউনিয়ন দিয়ে হাজিরহাট বাজারের পশ্চিম পাশ দিয়ে বাজারের উত্তর দিক থেকে কয়েক কিলোমিটার গিয়ে পূর্ব দিকে উপজেলা পরিষদের পাশে গিয়ে শেষ হয়।
খালের উত্তর অংশ এবং দক্ষিণ অংশে পূর্বের অবস্থানে থাকলেও হাজিরহাট বাজার সংলগ্ন খালের মাঝখানের অংশটির তেমন কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে হাজিরহাট বাজারের অংশের এখালে ১১টি বহুতল ভবন এবং ৬৯টি আধাপাকা ও টিনশেড ঘর রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ