শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

অভিধান পাঠ

চঞ্চল শিহাব
জব্বারের বলী খেলা। বৈশাখ মাস এলে জব্বারের বলী খেলা হয়। বন্দর নগরী চট্টগ্রামের এটা ঐতিহ্য। কথা হচ্ছে বলী খেলা মানে কি? না এটা ফুটবল খেলা নয়, বলেরই কোন খেলা নয়। বলী খেলা মানে কুস্তি। সেই যে পাহলোয়ানেরা করে থাকে। বলী অর্থ হচ্ছে শক্তি, পরাক্রমশালী লোক, বীরপুরুষ, বলশালী, বীর। বুঝতেই পারছ পালোয়ান/পাহলোয়ান হচ্ছে এই বলী। যারা এই খেলায় অংশ নেন তারা পালোয়ান। আর বলীন্দ্র হচ্ছে বীরশ্রেষ্ঠ। এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে বলীয়সী। বলীবর্দ অর্থ কিন্তু আলাদা। এর অর্থ বলদ, ষাঁড়, বৃষ।  আর বলি অর্থটাও জেনে নাও। বলি মানে কথা বলি। বলি অর্থ উৎসর্গ, ত্যাগ। সেখান থেকে  এসেছে আত্মবলিদান। ত্যাগ স্বীকার। ত্যাগ শিকার বললে কিন্তু ভুল হবে। ত্যাগ শিকার কোনো ফ্রেজ হবে না। কারণ এর কোন অর্থ নেই। মিনিং লেস। Phrase হচ্ছে এক বা একাধিক শব্দ সমষ্টি যার কখনো subject  বা finite verb থাকে না। এরা আলাদা করে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু বাক্যের বিভিন্ন জায়গায় বসে একটি বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সাহায্য করে। কারণ, এদের কোনো নিজস্ব subject  বা finite verb থাকে না।
শিকার আর স্বীকারের মধ্যে অনেকেই ঝামেলা পাকিয়ে ফেলে। উচ্চারণ এক হলেও অর্থ আলাদা। স্বীকার মানে স্বীকৃতি। শিকার হচ্ছে শিকার করা, ধরা যেমন মাছ শিকার, হরিণ শিকার। আবার বাঘ শিকার কিন্তু বাঘ বধ করা।  শিকার = জীবিত কোনো পশু-পাখি ধরা কিংবা হত্যা করার লক্ষ্যে অনুসরণ করার উপযোগী কলাকৌশল। শিকারের গল্প নিয়ে অনেক সাহিত্য রচিত হয়েছে, লেখা হয়েছে ভ্রমণ কাহিনি। এগুলো বেশ জনপ্রিয়। মানুষ কেন শিকার করে? খাবার সংগ্রহের জন্যই মূলত শিকার করে। এক প্রাণি আরেক শিকার করে থাকে।  
আবার শিকার অর্থ কোনো কিছুর ব্যাপারে ক্ষতিগ্রস্ত হওয়া। যেমন এই ঘটনার শিকার  ছাত্রছাত্রীরা। দাম বাড়ার শিকার সাধারণ মানুষ ইত্যাদি।  সুতরাং শব্দ দুটি ব্যবহারে সাবধান হতে হবে।
এবারে ইংরেজি প্রসঙ্গ। বলছিলাম শিকারের কথা। শিকার ইংরেজি হান্ট, হান্টিং, চেজ, প্রেই ইত্যাদি।
Hunt = মৃগয়া করা, শিকারের পশ্চাদ্ধাবন করা, শিকার করা, শিকার সন্ধান করা, অনুসরণ করা
Hunting; chase;; prey. Hunting is the human practice of seeking, pursuing, cap turing, and killing wildlife or feral ani mals.[10] The most common reasons for humans to hunt are to obtain the animal’s body for meat. আজ এ পর্যন্তই।

অনলাইন আপডেট

আর্কাইভ