শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

হকি দল আজ দেশে ফিরছে

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় হকি দল ইউরোপের তিন দেশ সফর শেষে আজ মঙ্গলবার দেশে ফিরছে। বেলা ১২টায় দলটির দেশে আসার কথা রয়েছে। আগামী ১৯ থেকে ২৭ নবেম্বর হংকংয়ে অনুষ্ঠিতব্য এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের প্রস্তুতি নিতেই ইউরোপ সফরে গিয়েছিলো হকি দল। জার্মানিতে জাতীয় দলের খেলোয়াড়রা কন্ডিশনিং ক্যাম্প করেছেন। তারপর প্রস্তুতিতে সহায়ক হিসেবে পোল্যান্ড ও অস্ট্রিয়ায় বেম কয়েকটি ম্যাচ খেলেছে। জিমিরা সর্বশেষ প্রস্তুতি ম্যাচটি খেলেছে অষ্ট্রিয়া যুব দলের বিপক্ষে।
গত রোববার অষ্ট্রিয়ায় অনুষ্ঠিত স্বাগতিক দলের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ দল। অস্ট্রিয়া যুব দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে একটি ড্র করেছে এবং দুটি হেরেছে। অস্ট্রিয়া যুব দলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে হকি দল ফিরে গেছে জার্মানিতে। প্রথম ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে দ্বিতীয় ম্যাচ হেরেছে ৪-০ গোলে। এর আগে বাংলাদেশ হকি দল পোল্যান্ডে ৫টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। সেখানে তিনটিতে ড্র করে দুটিতে হেরেছে বাংলাদেশ। দেশে ফেরার পর আরো কয়েকদিন অনুশীলন করে হংকং চলে যাবে দল।

অনলাইন আপডেট

আর্কাইভ